Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

শেষ দিনের আনুষ্ঠানিকতা শেষে গার্ড অব অনার গ্রহণ করে বঙ্গভবন ত্যাগ করেন তিনি

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে বিদায় জানিয়েছে বঙ্গভবন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে শেষ দিনের আনুষ্ঠানিকতা শেষে গার্ড অব অনার গ্রহণ করে বঙ্গভবন ত্যাগ করেন তিনি।

বিদায়ের আগে বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ব্যান্ড দল বিদায়ের সুর পরিবেশন করে।

বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের অশ্বারোহী দলের আরেকটি দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে এগিয়ে নিয়ে যায়।

পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বঙ্গভবনে আয়োজিত এ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায়বেলায় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সার্বিক সাফল্য কামনা করেন। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন ত্যাগ করেন তিনি।

   

About

Popular Links

x