Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিশুর গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন ছিনতাই

ছিনতাই হওয়া চেইনটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

রংপুরের পীরগঞ্জে অটোরিকশা থামিয়ে এক শিক্ষিকার কোলে থাকা চার বছর বয়সী শিশুর গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার মকিমপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের কাছে ঘটনা ঘটে। ঘটনায় পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষিকা শামীমা আক্তার।

পুলিশ ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শামীমা আক্তার মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সোমবার বিকেলে তিনি এক সহকর্মীর সঙ্গে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি সেটির গতিরোধ করেন।

সময় দুর্বৃত্তরা শামীমা আক্তারের কোলে থাকা চার বছর বয়সী শিশু তায়িশা জান্নাতের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ভয় দেখান। তারা সঙ্গে থাকা স্বর্ণালংকার মূল্যবান জিনিসপত্র দিয়ে দিতে বলেন। অন্যথায় শিশুটিকে ক্ষতি করার হুমকি দেন।

হঠাৎ এমন ঘটনায় শামীমা আক্তার তার সহকর্মী চিৎকার শুরু করেন। এর মধ্যেই দুর্বৃত্তরা শিশুটির গলা থেকে প্রায় এক ভরি এক আনা ওজনের সোনার চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

শামীমা আক্তারের দাবি, ছিনতাই হওয়া সোনার চেইনটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।

বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x