Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনা বিভাগে ২৪ ঘন্টায় ২৬৯ নতুন ডেঙ্গু রোগী, মৃত্যু ১

এখন পর্যন্ত হাসপাতালে মোট চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ৬৮৫

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসময়ে ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ আগস্টও ২১৫ জন, ২৫ আগস্ট ২০২ নতুন রোগী ভর্তি হয়েছিল। এখন পর্যন্ত হাসপাতালে মোট চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ৬৮৫। এ নিয়ে বিভাগটিতে ১৭ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) খুলনা বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) দপ্তরের ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ১৪৭ জন। এ সময়ে ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৪,৩৩৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮৫ জন এবং এ পর্যন্ত ১১১ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৬৯ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হন ২০০ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৯ জন।

জেলা ও হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ১২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬০ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৯ জন। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮০ জন। এছাড়া বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরায় ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, যশোরে ২৪ জন, ঝিনাইদহে ৭ জন, মাগুরায় ৪ জন, কুষ্টিয়ায় ২ জন, চুয়াডাঙ্গায় ১ জন এবং মেহেরপুরে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

   

About

Popular Links

x