Friday, August 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নতুন দায়িত্ব, কে কোন জেলায়

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ে ৩০ জন প্রতিনিধিকে ৬৪ জেলার দায়িত্ব দিয়েছে সরকার। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ক্ষমতাসীন দলের হুইপবৃন্দ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও আইনগত সংস্থার প্রশাসনিক ক্ষমতা খর্ব না করে সরকারের সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।

প্রজ্ঞাপনে সরকার জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভা দীর্ঘদিন ধরে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, বিগত সরকারের মেয়াদে দেশের জেলাভিত্তিক উন্নয়ন বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে সেই অর্থ লুটপাট করা হয়েছে। লুট করা অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে এবং অপর অংশটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা, মাদক বিস্তার ও সামাজিক অবক্ষয় সৃষ্টির কাজে ব্যবহার করা হয়েছে।

এতে আরও বলা হয়, টেকসই উন্নয়ন অর্জন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতি নির্মূল করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সরকার রাষ্ট্র পরিচালনায় উন্নয়ন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সংসদ ও জনগণের কাছে যৌথভাবে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের তালিকা

ঢাকা: সুলতান সালাহউদ্দিন টুকু
গাজীপুর ও নারায়ণগঞ্জ: হাবিবুর রশিদ
মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ: সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
টাঙ্গাইল ও নরসিংদী: মো. শরীফুল আলম
মাদারীপুর ও শরীয়তপুর: শামা ওবায়েদ ইসলাম
রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ: মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ
জামালপুর ও কিশোরগঞ্জ: ইয়াসের খান চৌধুরী
শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা: এম রশিদুজ্জামান মিল্লাত
চট্টগ্রাম: মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
লক্ষ্মীপুর: আব্দুল আউয়াল মিন্টু
ফেনী ও নোয়াখালী: জাকারিয়া তাহের
কক্সবাজার: সাচিং প্রু
খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি: মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর: এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)
রাজশাহী ও নাটোর: ইকবাল হাসান মাহমুদ
বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ: আব্দুল বারী
সিরাজগঞ্জ ও পাবনা: ফারজানা শারমিন
জয়পুরহাট ও নওগাঁ: মোহাম্মদ শামীম কায়সার
লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়: ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন
ঠাকুরগাঁও ও দিনাজপুর: আসাদুল হাবিব দুলু
রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম: মীর শাহে আলম
হবিগঞ্জ: খন্দকার আবদুল মুক্তাদির
মৌলভীবাজার: আরিফুল হক চৌধুরী
সিলেট ও সুনামগঞ্জ: আলহাজ মো. জি কে গউস
চুয়াডাঙ্গা: নিতাই রায় চৌধুরী
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট: মো. আসাদুজ্জামান
মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ: অনিন্দ্য ইসলাম অমিত
যশোর, মাগুরা ও নড়াইল: শেখ ফরিদুল ইসলাম
বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর: মো. রাজীব আহসান
বরিশাল, ভোলা ও ঝালকাঠি: আহমেদ সোহেল মঞ্জুর

   

About

Popular Links

x