Thursday, October 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিসিইউতে মন্ত্রী আব্দুল মঈন খান

তার পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার (২১ অক্টোবর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সেখানে দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ড. মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ড. আব্দুল মঈন খান অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রবীণ এই রাজনীতিক ও মন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

   

About

Popular Links

x