Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় নির্মাণাধীন ড্রেন থেকে ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

ড্রেন নির্মাণের খননকাজ চলাকালে এ গুলিগুলো পাওয়া যায়

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

বগুড়া মহানগরীর সাতমাথায় জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন নির্মাণাধীন ড্রেন থেকে ৩৩৪ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য খননকাজ চলাকালে মাটির নিচে গুলিগুলো পাওয়া যায়। পরে বেলা ১১টার দিকে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিলেন। একপর্যায়ে এক শ্রমিক ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশে মাটির ভেতরে ধাতব বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে গুলিগুলো উদ্ধার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, গণনা করে মোট ৩৩৪ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি পাওয়া গেছে। দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকায় এগুলো অকেজো হয়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিগুলো মহান মুক্তিযুদ্ধের সময়ের নয়। একইভাবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সদর থানায় লুট হওয়া গুলিও এগুলো নয়। পরীক্ষা-নিরীক্ষা করলে গুলিগুলো কখন এবং কীভাবে সেখানে রাখা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যাবে।

   

About

Popular Links

x