Tuesday, September 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

গাজীপুর মহানগরের পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাপ্তি মল্লিক পূজা ডেমরপাড়া এলাকার বাসিন্দা এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। এই দম্পতির কোনো সন্তান ছিল না।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যান এবং সন্ধ্যায় বাড়ি ফিরে গোসলের পর নিজ কক্ষে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। পরে তার ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে ওই কক্ষে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। এরপর দরজা খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে পারিবারিক হতাশার কথা বলা হয়েছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

   

About

Popular Links

x