Wednesday, September 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাশিয়ানীতে ১,৫০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ 

মৎস্য অধিদপ্তর চায়না দুয়ারির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১,৫৫০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর। 

বুধবার (২ সেপ্টেম্বর) কাশিয়ানী উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে  ফুকরা ইউনিয়নের ছোট বাহিরবাগ বিল থেকে ২০টি এবং নিজামকান্দি ইউনিয়নের  ফলসি বিল থেকে ৪২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। 

জব্দকৃত ৬২ টি চায়না দুয়ারি জালের আয়তন প্রায় ১ হাজার ৫৫০ মিটার। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। 

গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) আসলাম হোসেন শেখ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৎস্য কর্মকর্তা বলেন, ‘‘জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামের নির্দেশে দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী চায়না দুয়ারির বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান থাকবে।’’ 

তিনি সচেতন মহলকে চায়না দুয়ারির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 
 

   

About

Popular Links

x