ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পরিত্যক্ত ভবন থেকে বিদেশি রিভলবারসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পয়রাকান্দি এলাকায় ওয়াপদার পুরনো একটি পরিত্যক্ত ভবনে এ অভিযান চালানো হয়।
বুধবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি কিরিচ, ১টি হ্যাকসো ব্লেড ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। তবে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া অস্ত্র ও আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে র্যাব।



