Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

বারডেম হাসপাতালের ১৬ তলা থেকে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ এএম

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রমনা মডেল থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল কদমতলীর রজব আলী সরদার রোড এলাকার বাসিন্দা।

রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাঈম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই নাঈম। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল দীর্ঘদিন মাদকাসক্তির সঙ্গে যুক্ত ছিলেন এবং এক পর্যায়ে চিকিৎসার জন্য পুনর্বাসন কেন্দ্রেও (রিহ্যাব) ছিলেন। পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনাও ছিল তার জীবনে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এসব কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই এই ঘটনা ঘটে থাকতে পারে। রাসেলের ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

   

About

Popular Links

x