Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে নারীর কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার

বাঘায় বসতবাড়ি থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। এ ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পলাতক রয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. মোমিনুল হাসান ও উপপরিদর্শক (এসআই) স্বপনসহ ডিবির একটি দল অভিযানটি চালায়।

পুলিশ জানায়, আলাইপুর নাপিতপাড়া এলাকার রোজিনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচে রাখা দুটি সচল পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও পিস্তলের সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন ও তার স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানকালে রোজিনা খাতুনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হলেও রুবেল হোসেন পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, রোজিনা খাতুনকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

   

About

Popular Links

x