হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৯৩৬ জন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোমবার সকাল আটটা থেকে এদিন সকাল আটটা পর্যন্ত মোট ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৭ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০,২০১ জন।
এছাড়া, নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে। ফলে সব মিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৩৬ জনে।
দেশের ইতিহাসে হামে এতো মৃত্যুর ঘটনা আগে ঘটেনি।



