Wednesday, September 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ল শিশু, চাকার নিচে থেমে গেল জীবন

ইছাখালী জাকিরাবাদ এলাকার মদিনা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে মুহাম্মদ রাহাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকার প্রবাসী রুবেলের ছেলে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাখালী জাকিরাবাদ এলাকার মদিনা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ রিদওয়ান হাসান জানান, রুবেল সেদিন স্ত্রী ও ছেলে রাহাতকে নিয়ে ইছাখালী আদিলপুর এলাকায় বন্ধু জাহেদের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে অটোরিকশাযোগে ফেরার পথে মদিনা টাওয়ারের সামনে পৌঁছালে শিশু রাহাত মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় অটোরিকশার একটি চাকা তার বুকের ওপর দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সায়দা জিগার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

   

About

Popular Links

x