Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারত থেকে দেশে এলো আরও ৪ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২ ধাপে এলো এ ডিজেল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম

ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের এই প্রক্রিয়া শুরু হয়। 

এ নিয়ে আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২ ধাপে এলো এ ডিজেল।

ভারত থেকে আমদানি করা ডিজেল প্রতিবার প্রায় সমহারে দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে বিতরণ করা হয়।

চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের ৯ এপ্রিল ভারত-বাংলাদেশের মধ্যে ১৫ বছরের জন্য প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির চুক্তি হয়। তবে ২০২৩ সালের ১৮ মার্চ পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ভারত থেকে মোট তিন লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি হয়েছে।

   

About

Popular Links

x