Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায় আগতদের

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

সার্ভার জটিলতার কারণে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা শত শত সেবাগ্রহীতা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে হঠাৎ সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কার্যালয়টির নিয়মিত পাসপোর্ট ও ভিসা প্রদান কার্যক্রম পুরোপুরি ব্যাহত হয়। নির্ধারিত সময়ে উপস্থিত হয়েও সেবা না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায় আগতদের।

সেবা নিতে আসা একজন জানান, পাসপোর্ট জমা ও পাওয়ার নির্দিষ্ট দিনে অফিসে এসে তারা কার্যক্রম বন্ধ দেখতে পান। কতক্ষণে সার্ভার সচল হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না পাওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপসহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী জানান, কেন্দ্রীয় সার্ভার জটিলতার কারণে নিয়মিত সেবাদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সার্ভার পুনারায় সচল হওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে সেবা কার্যক্রম শুরু করা হবে।

   

About

Popular Links

x