রাজধানীতে হাইকোর্ট ও শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তবে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কাউকে আটকও করা হয়নি।
তিনি জানান, দুর্বৃত্তরা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।



