Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবন থেকে তরুণের মরদেহ উদ্ধার

নাসিরনগরের কলেজ মোড়ে কাশবনে ওই তরুণের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদরের কলেজ মোড়ের কাশবন থেকে অজ্ঞাত পরিচয়ধারী এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে নাসিরনগর থানা পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে নাসিরনগর কলেজ মোড়ে কাশবনের ভেতর প্যান্ট-শার্ট পরিহিত অবস্থায় এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেযন। পুলিশ এসে মরদেহ ফিতা টেনে ঘিরে রাখে। পরে নিহত তরুণের পরিচয় শনাক্ত করার জন্যে জেলার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতা চাওয়া হয়। পিবিআই সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, কোনো অপরাধী চক্র ওই তরুণকে হত্যা করে কলেজ মোড় এলাকায় কাশবনে মরদেহটি ফেলে রেখে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গতকাল রাতেই তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান,  দ্রুত সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

   

About

Popular Links

x