Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিয়ালের জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

যশোরের মনিরামপুরের আম্রুঝুটা গ্রামে এ ঘটনা ঘটে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

যশোরের মনিরামপুরে শিয়াল মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মশিয়ার মোড়ল (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আম্রুঝুটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মশিয়ার ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য দিলীপ সিংহ জানান, সকালে দোকান থেকে চা-নাস্তা করে নিজের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান মশিয়ার। ওই বাঁশঝাড়ে শিয়াল ধরার জন্য এক প্রতিবেশী আগে থেকেই বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। বিষয়টি মশিয়ারের নজরে না আসায় অসাবধানতাবশত তিনি ওই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

   

About

Popular Links

x