রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।
এসময় সিটি কর্পোরেশনের একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একইসঙ্গে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে হকারদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিরপুর-১০ নম্বরে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে যায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের সঙ্গে পুলিশও ছিল।
এতে ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
এসময় তারা একটি খননযন্ত্র (ভেকু) ও পুলিশের গাড়ি ভাঙচুর চালায়।
পরে বেলা পৌনে ১২টার দিকে, মিরপুরের আইডিয়াল কলেজের সামনে পুলিশ ও মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় হকারদের অবস্থান নিতে দেখা যায়।
বিস্তারিত আসছে....



