Wednesday, September 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে ৫ শিশু দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু

এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে ট্রান্সমিটার বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত ওই শিক্ষার্থীর নাম  মোহনা আক্তার জিদনী (১৪)। তার শরীরের ৮২% দগ্ধ হয়েছিল। দগ্ধ হওয়ার পর থেকেই আইসিইউতে ছিল সে।

তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কেজনা গ্রামে। তার বাবার নাম মো. মোহন। পরিবারটি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় থাকে। জিদনী ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

অন্য দগ্ধদের মধ্যে, বর্তমানে লামিয়া আক্তার শাপলা ৫৫ %, সুমাইয়া আক্তার ১৩% ও আসিয়া আক্তার আফরোজা ৭% পুড়ে গেছে। এরা সবাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছে।

২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাশীপুর হাজীপাড়ার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় ছাদে বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু দগ্ধ হয়। 

 

 

   

About

Popular Links

x