Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে দুর্গা মন্দিরের চার প্রতিমা ভাঙচুর

জেলা পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে রাধা গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়৷ সকালে মণ্ডপে ঝাড়ু দিতে গিয়ে স্থানীয়রা দেখতে পান, দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে যায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ হয়। এরপর মণ্ডপটি ঢেকে রাখা হয়েছিল।

ভাঙচুরের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজসহ থানা পুলিশের সদস্যরা।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আদনান মুস্তাফিজ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x