Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে যে কারণে সব বোমারু বিমান সরিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র

গত মার্চে ইরানে অভিযান পরিচালনার জন্য ফেয়ারফোর্ড বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম

যুক্তরাজ্যের 'আরএএফ ফেয়ারফোর্ড' বিমান ঘাঁটি থেকে কমপক্ষে এক ডজন বি-১ বোমারু বিমান সরিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী।

রবিবার (৪ অক্টোবর)  এই বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এক্সিওস এক মার্কিন সেনার বরাতে জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও পেন্টাগন জানিয়েছে, অভিযানিক নিরাপত্তার কারণে আমাদের সম্পদ ও বাহিনীর গতিবিধি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা সম্ভব নয়। তবে এখন নিশ্চিত করা যাচ্ছে যে, আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বি-১, বি-২ ও বি-৫২সহ মার্কিন বোমারু বিমানগুলো বিশ্বজুড়ে আঘাত হানার সক্ষমতা প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে। এসব বিমান প্রয়োজনে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে অভিযান পরিচালনা এবং তা সম্পন্ন করে নিজ ঘাঁটিতে ফিরে আসার সক্ষমতাও রাখে।

এর আগে গত মার্চে ইরানে ‘সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক অভিযান’ পরিচালনার জন্য ফেয়ারফোর্ড বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য। এরপর থেকেই মার্কিন বোমারু বিমানসহ বিভিন্ন সামরিক উড়োজাহাজকে ঘাঁটিটি থেকে উড্ডয়ন ও অবতরণ করতে দেখা গেছে।

ইরানকেন্দ্রিক এই অভিযানের কাজে ব্রিটেনের মূল ভূখণ্ডে ব্যবহৃত একমাত্র বিমানঘাঁটি হিসেবে ফেয়ারফোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।

   

About

Popular Links

x