Tuesday, October 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে দূষিত বায়ুর তালিকায় শীর্ষে রাজধানী ঢাকা

ঢাকার পরই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর কলকাতা

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ এএম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থানে করছে ঢাকা। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়। 

বায়ুর মান সূচকে স্কোর ২৩৪ নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী। যার অর্থ হলো, ঢাকা শহরের আজকের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’।

ঢাকার পরই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর কলকাতা, যার স্কোর ১৯৮।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৯১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। 

তালিকায় চতুর্থ স্থানে ১৮৬ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় পঞ্চম স্থানে ১৬২ স্কোর নিয়ে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। 
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। 

   

About

Popular Links

x