Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরব ভ্রমণে সতর্ক করলো যেসব দেশ

 নিউজিল্যান্ডও দেশটির নাগরিকদের সৌদি ভ্রমণে সতর্ক করেছে

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার ঘটনায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।

সোমবার (১২ অক্টোবর) নতুন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এ সতর্কতা জারি করে। 

এর আগে, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানও এ পরামর্শ দেয়।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ দেশটির নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। 

একইসঙ্গে সৌদি আরবের অন্য বিমানবন্দরগুলোতে যাতায়াতের বিষয়েও পুনর্বিবেচনা করতে বলেছে। নিউজিল্যান্ডও দেশটির নাগরিকদের সৌদি ভ্রমণে সতর্ক করেছে। 

এছাড়া যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ কোরিয়াও দেশটিতে ভ্রমণের সতর্কতা জারি করেছে।

   

About

Popular Links

x