Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

টঙ্গীতে ওষধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

আগুন লাগার কারণ এবং সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম

গাজীপুরের টঙ্গী উপজেলায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড (ঔষধ উৎপাদনকারী কারখানা) আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটিসহ ১০টি ইউনিট কাজে যোগ দিয়েছে।

আগুনের তীব্রতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এবং সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি।

   

About

Popular Links

x