Tuesday, October 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাবা-মায়ের সঙ্গে পুজো দেখতে বেরিয়ে, আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের

ওসি গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ এএম

যশোরের ঝিকরগাছা উপজেলায় বা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ ও ১০ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে যাত্রীবাহী অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। 

এসময় নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। 

পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যার দিকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজামণ্ডপের উদ্দেশে বের হয়েছিলেন সাধন কুমার। 

পথে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে গরু বহনকারী নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় দুই শিশু। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “শিশু দু’টির পিতা-মাতা ও ভ্যান চালক আহত হলেও তারা সুস্থ আছেন। নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

   

About

Popular Links

x