Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরবে আগুনে নিহত বাকি ৫ জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে তাদের মৃত্যু হয় 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়।

শনিবার (৩১অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে মরদেহগুলো ফ্রিজিং গাড়িতে করে নওগাঁর নিজ নিজ গ্রামে এসে পৌছায়।  

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে।

মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছাঁয়া। এক নজর দেখতে এম্বুলেন্সের পাশে ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয়রা।

সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে গত ৯ আগস্ট ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। এরমধ্যে ১২ জনের বাড়িই নওগাঁ জেলায়। গত ২৭ আগস্ট নয় জনের মরদেহ দেশে আসে।   

এরপর আজ বাকি সাত জনের মরদেহ দেশে এসে পৌছেছে। সাত জনের মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁ জেলায়। এই পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহগুলো শনাক্তের তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ড ১৬ জন বাংলাদেশী কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে গত ২৭ আগস্ট নয় জনের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট সাত মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে মরদেহসমূহ বাংলাদেশে প্রেরণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮ টা ০৫ মিনিটে মরদেহসমূহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন - নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মরদেহগুলো বিনা খরচে পরিবারের মাঝে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে। 

   

About

Popular Links

x