Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোংলা থেকে পঞ্চগড় পর্যন্ত সরাসরি সড়ক ও শিল্পাঞ্চল রুটের ঘোষণা

বৃহস্পতিবার সকালে মোংলা পৌঁছে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

মোংলা থেকে পঞ্চগড় পর্যন্ত হবে সড়ক যোগাযোগ ও শিল্পাঞ্চল রুট তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলা পৌঁছে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 

এসময় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে "মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন" বিষয়ক প্রকল্পটির ভিত্তি প্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মোংলায় পৌঁছে তিনি বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ ও এ অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা সৃষ্টি করবে। 

“মোংলায় শিল্প প্রতিষ্ঠানের জন্য দ্রুত গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে”, বলেও উল্লেখ করেন তিনি।
৫ নভেম্বর মোংলা বন্দর কর্তৃপক্ষের ৯নং জেটিতে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। 

প্রধানমন্ত্রী আসন গ্রহণের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোংলা বন্দর জামে মসজিদের পেশ ইমাম বনি আমিন শেখ। শুরুতে স্বাগত বক্তৃতা করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ। 

   

About

Popular Links

x