Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

সড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বেড়া কলেজে তালা

এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম

পাবনায় ঢাকা-পাবনা-কুষ্টিয়া মহাসড়ক ও পাবনা-চাটমোহর আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। একই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী, চাটমোহর ও বেড়া উপজেলায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার লালন শাহ সেতু মোড় এলাকায় ঢাকা-পাবনা-কুষ্টিয়া মহাসড়কে অবস্থান নেন ছাত্রলীগের একদল নেতাকর্মী।

এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

এদিকে, ‘সর্বাত্মক ধর্মঘটের’ প্রতি সমর্থন জানিয়ে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পাবনা জেলা ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিয়মিত বিরতিতে এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও প্রকাশ করা হচ্ছে।

ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। 

তবে পুলিশের পৌঁছানোর আগেই অবরোধকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি আরও জানান, এসব ঘটনায় এলাকায় সাময়িক অসুবিধার সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

   

About

Popular Links

x