Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ ২ জন নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার (৮৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মুনতাসির মাহামুদ জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার একটি পিকআপে করে মালামাল নিয়ে ছেলের বাসা মোংলায় যাচ্ছিলেন। ভোররাতে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপের ভেতরেই তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক পথচারী ওবায়দুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

   

About

Popular Links

x