Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩০ টাকা কেজি দরে মিলবে ১০ কেজি চাল, কারা পাবেন?

প্রাথমিকভাবে ঢাকা মহানগরসহ আরও কয়েকটি এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি শুরু হবে 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি চালু করছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন একজন শ্রমিক।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি শুরু।  

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত এ চাল বিক্রি করা হবে। তবে চাল বিক্রি হবে মজুত থাকা সাপেক্ষে।

চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা দিতে সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে।

   

About

Popular Links

x