Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শনিবার টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ।

তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েন করা হয়েছে।

শনিবার জেলাটিতে দফায় দফায় মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। এসময় টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে, গত ১০ নভেম্বরও জেলাটিতে ৬ প্লাটুন  বিজিবি মোতায়েন করা হয়েছিল।

   

About

Popular Links

x