Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আটক বিএসএফ সদস্য

সীমান্তের ২০০ গজ ভেতরে চলে এলে বিজিবি তাৎক্ষণিকভাবে তাকে নিজেদের হেফাজতে নেয়

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ অনুপ্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই বিএসএফ সদস্য অস্ত্রসহ প্রবেশ করেন। এ সময় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বিছনাকান্দি বিওপির একটি টহল দল তাকে আটক করে এবং বর্তমানে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের এক সদস্য অস্ত্রসহ বাংলাদেশের সীমান্তের ২০০ গজ ভেতরে চলে এলে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তিনি বিওপিতে অবস্থান করছেন।

তিনি আরও জানান, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 
   

About

Popular Links

x