নতুন কাঠামোয় তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডে মজুরি ১৭,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ২১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।
নতুন কাঠামোয় সবচেয়ে বেশি মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এ গ্রেডে মজুরি ১৫,০৩৫ টাকা থেকে বেড়ে ২১,৫০০ টাকা হয়েছে। অর্থাৎ বেড়েছে ৬,৪৬৫ টাকা।
অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫,৭২৭ টাকা। এ গ্রেডে আগে মজুরি ছিল ১৪,২৭৩ টাকা। নতুন কাঠামোয় তা বেড়ে হয়েছে ২০,০০০ টাকা।
অন্যদিকে জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি ১৩,৫৫০ টাকা থেকে বেড়ে ১৯,২০০ টাকা হয়েছে। এ গ্রেডে মজুরি বেড়েছে ৫,৬৫০ টাকা।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সোয়া ৩টায় চতুর্থ সভা শুরু হয়। সভা শেষ হয় দিবাগত রাত দেড়টার দিকে। পরে বোর্ডের একাধিক সদস্য নতুন মজুরির বিষয়টি নিশ্চিত করেন।
সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। মালিকপক্ষ ১৭,০০০ টাকা এবং শ্রমিকপক্ষ ১৮,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটি হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭,০০০ টাকার পক্ষে এবং দুই শ্রমিক প্রতিনিধি ১৮,০০০ টাকার পক্ষে ভোট দেন। ফলে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭,০০০ টাকা চূড়ান্ত হয়।
নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে মোট মজুরির মধ্যে মূল বেতন ও বাড়িভাড়া কত হবে, তা নির্ধারণে বুধবার আবারও মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ভোর ৪টায় সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।



