কফি অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। এর বেশকিছু উপকারী গুণাবলী রয়েছে। ত্বক ও চুলের যত্নে কফি ক্যাফেইন খুবই উপকারী। মাথার ত্বকের শুষ্ক ভাব এবং চুলের দ্রুত বৃদ্ধিতে অবদান রাখতে পারে কফি।
ধুলোবালি, দুষণ ও খাদ্যাভ্যাসের কারণে অনেকেরই চুল পড়ে যাচ্ছে। তাই কেমিকেল ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে কফি দিয়ে বানিয়ে নিতে পারেন কয়েকটি মাস্ক, যারমধ্য দিয়ে সহজেই চুলের যত্ন নেওয়া সম্ভব।
১. কফির পানি দিয়ে চুল পরিষ্কার করলে চুলের রুক্ষ ভাব কমে আসে। প্রথমে এক কাপ কফি তৈরি করে সেটিকে ঠাণ্ডা করে নিতে হবে।তার পর চুল শ্যাম্পু করে কন্ডিশনার হিসেবে কফির পানীয়তে চুলে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে। পরে ধুয়ে ফেলতে হবে এবং চুল শুকিয়ে নিতে হবে। এতে চুলের রুক্ষতা দূর হবে, মসৃণ ও ঝলমলেভাব ফুটে উঠবে তাৎক্ষণিকভাবেই।
২. কফি, নারিকেল তেল ও টক দই একসাথে মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে চুলে লাগানো যেতে পারে চুল হালকা শ্যাম্পু করে হেয়ার প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন।সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাকটি চুলের গোড়া মজবুত করে।
৩. চুল রুক্ষ হয় তখনই যখন চুলের গোড়া অসুস্থ হয়ে যায়। তাই নিয়মিত চুলের গোড়ায় স্ক্রাবিং প্রয়োজন। কফি ও অ্যামন্ড অয়েল একসাথে মিশিয়ে একটি স্ক্রাবের মতো তৈরি করে গোসলের পূর্বে চুলের গোড়ায় ভালোমতো ঘষে ঘষে স্ক্রাবটি লাগিয়ে নিতে হবে। এরপর চুল শ্যাম্পু করে ফেলতে হবে। পরে এক কাপ ঠাণ্ডা কফি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ১ থেকে ২ বার এটি করতে পারেন সুন্দর এবং ঝলমলে চুলের জন্য।



