করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সোমবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।এর আগে, রবিবার (১৬ জানুয়ারি) তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে। এনিয়ে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস পজিটিভ হলেন এ অভিনেতা।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের বরাতে প্রতিবেদনটিতে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে নমুনা জমা দিলে তার ফল পজিটিভ আসে। পরে তিনি বাসায় চলে যান। এরপর আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর
সোমবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে, রবিবার (১৬ জানুয়ারি) তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে। এনিয়ে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস পজিটিভ হলেন এ অভিনেতা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের বরাতে প্রতিবেদনটিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে নমুনা জমা দিলে তার ফল পজিটিভ আসে। পরে তিনি বাসায় চলে যান। এরপর আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়: