Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, পাস ২৫১, জিপিএ-৫ ৩০ জনের

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে বোর্ড কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ফল প্রকাশ করা হয়

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১০:২৭ এএম

এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৪৯ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন পরীক্ষার্থী। পুনর্নিরীক্ষণে বোর্ডের ৩৯২ জনের ফল পরিবর্তন হয়েছে।

এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৫১ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন। এদের মধ্যে দুজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে বোর্ড কৃর্তপক্ষ তাদের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ফল প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, “এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ জন্য পাঁচ হাজার ৪৭৯ পরীক্ষার্থী ছয় হাজার ১৩৯টি বিষয়ে আবেদন করেন। খাতা পুনর্নিরীক্ষণ ৩৯২ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ২৫১ জন এবং ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন দুজন। পাশাপাশি সব মিলিয়ে ফল পরিবর্তনে নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ৩০ পরীক্ষার্থী।”

তিনি জানান, পরীক্ষার খাতা দেখার সময় ভুলবশত কোনো ত্রুটি থাকার কারণেই জিপিএ-৫ এর বদলে ফেল এসেছিলো ওই শিক্ষার্থীদের। যা পুনর্নিরীক্ষায় জিপিএ-৫ এসেছে।

খাতা প্রথম মূল‌্যায়‌নের সময় আরও সতর্ক থাকতে বলা হ‌বে বলেও জানান এই কর্মকর্তা।

   

About

Popular Links

x