Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহজাহানপুরে জোড়া খুন, গ্রেপ্তার ১

রবিবার সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যমের উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ কথা জানান

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৫:০১ পিএম

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫০) ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি (২২) হত্যায় এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ মার্চ) সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যমের উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে দুপুরে বিস্তারিত জানানো হবে।

২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুর রেলগেটের পাশে জ্যামে আটকে থাকা প্রাইভেটকারে মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে ছোড়া হয়। এ সময় টিপু ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। 

পাশে রিকশায় থাকা সামিয়া আফনান প্রীতির গায়েও গুলি লাগে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 



   

About

Popular Links

x