Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিপু-প্রীতি হত্যা মামলার প্রতিবেদন পেছালো

সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও মামলার তদন্ত সংস্থা ডিবি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী  নতুন তারিখ নির্ধারণ করেন

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০১:৫৯ পিএম

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫০) ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি (২২) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পিছিয়েছে। আগামী ২৯ নভেম্বর পরবর্তী জমাদানের তারিখ ঠিক করেছেন আদালত।

সোমবার (১৭ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও মামলার তদন্ত সংস্থা ডিবি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী  নতুন তারিখ নির্ধারণ করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলী এলাকার রাস্তায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫৪)। এ সময় তার মাইক্রোবাসের পাশে রিকশায় থাকা বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়িচালক মুন্না।

 এ ঘটনায় গত ২৬ মার্চ রাতে বগুড়া থেকে মাসুম মোহাম্মদ আকাশ নামে এক শুটারকে গ্রেপ্তার করে ডিবি। পরে গত ১ এপ্রিল রাতে চারজনকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব। 

এ সময় তাদের কাছ থেকে থেকে হত্যাকাণ্ডের সময় নজরদারির কাজে ব্যবহার করা একটি মোটরসাইকেল এবং হত্যার জন্য দেওয়া ৩ লাখ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ২০১৬ সালে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর আস্থাভাজন রিজভী হাসান ওরফে বোচা বাবুকে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের মামলায় টিপু হত্যা মামলায় গ্রেপ্তার চারজনই আসামি ছিলেন। সেই হত্যাকাণ্ডেও অন্যতম ভূমিকা পালন করে আরেক সন্ত্রাসী মুসা; যিনি তালিকাভুক্ত শীর্ষসন্ত্রাসী প্রকাশ-বিকাশের সহযোগী বলে পরিচিত। পরে এ ঘটনায় মামলা করা হলে মামলাটির গতি চলমান থাকায় “ফাঁসি হতে পারে” এমন শঙ্কা থেকে তারা টিপুকে হত্যার পরিকল্পনা করে।

   

About

Popular Links

x