Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে আরও ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি

আপডেট : ২৯ মে ২০২২, ০৫:২৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনে। 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩০ অপরিবর্তিত রয়েছে। 

রবিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৪২২ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৯%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৮৪%।

   

About

Popular Links

x