Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে পৌঁছেছে বঙ্গবন্ধু রেল সেতুর মালামালের প্রথম চালান

বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ প্রকল্পের মেশিনারি পণ্যের প্রথম চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী ‘এমভি উহিয়ান হোপ’ জাহাজটি

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৯:২৬ পিএম

বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ প্রকল্পের মেশিনারি পণ্যের প্রথম চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

শনিবার (৬ আগস্ট) বিকাল ৪টায় দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী “এমভি উহিয়ান হোপ” জাহাজটি বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পের জন্য ফ্যাবরিকেটেড স্টিল ট্রাস মেম্বার উইথ লেটারাল ফোর্স সাপোর্ট (প্রজেক্ট কার্গো)-এর প্রথম চালান নিয়ে বন্দরের সাত নম্বর জেটিতে নোঙর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, “দেশে একের পর এক বৃহৎ মেগা প্রকল্পের মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি হচ্ছে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে। বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েক গুন। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার গার্মেন্টস পণ্যসহ অন্যান্য সকল ব্যবসায়ীদের মোংলা বন্দর ব্যবহারের প্রতি আগ্রহ বেড়েছে। এর সুফল হিসাবে মোংলা বন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪.৮ কিলোমিটার দীর্ঘ ডাবল-লাইন ডুয়েল-গেজের এই রেল সেতু নির্মাণের ফলে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে। এই ডুয়েলগেজ ডাবল-ট্র্যাক সেতুটি দেশের বৃহত্তম ডেডিকেটেড রেল সেতু হবে।

   

About

Popular Links

x