Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রানির সৌজন্য সাক্ষাৎ

তিন দিনের সফরে গত ৬ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছান বেলজিয়ামের রানি মাথিল্ডে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৮ পিএম

বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন । বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।

তিন দিনের সফরে গত ৬ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছান বেলজিয়ামের রানি মাথিল্ডে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন তিনি।

এসডিজি দূত হিসেবে রানি মাথিল্ডে মেয়েদের শিক্ষা, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, পারিবারিক সহিংসতার বিরুদ্ধে লড়াই, মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের অর্জন এবং এসব ক্ষেত্রে সহায়তার দিকগুলো দেখবেন।

উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এসডিজি অ্যাডভোকেসি করেছেন ১৭ বিশিষ্ট ব্যক্তি। যারা তাদের প্রভাব কাজে লাগিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন। 

জাতিসংঘের এসডিজি অ্যাডভোকেটদের মধ্যে রানি মাথেল্ডি ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাশ সত্যার্থী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জাও রয়েছেন।

   

About

Popular Links

x