Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

জিরাফটি যেন সেলিব্রেটি!

প্রতি বছরই ঈদের পরদিন চিড়িয়াখানায় দর্শনার্থীর চাপ বেশি থাকে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৯:৩৮ পিএম

রাজধানীর জনপ্রিয় বিনোদনকেন্দ্র মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। ঈদের দ্বিতীয় দিনে (রবিবার) সেখানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

এদিন দুপুরে দর্শনার্থীদের চাপে চিড়িয়াখানার সামনে প্রায় আধা কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। মানুষের ঢল সামাল দিতে চিড়িয়াখানার সব কটি প্রবেশদ্বার খুলে দেওয়া হয়।

সচরাচর চিড়িয়াখানায় এমন ভিড় চোখে পড়ে না/মাহমুদ হোসেন অপু/ঢাকা ট্রিবিউন

এদিন বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে ছিল আগ্রহী দর্শনার্থীদের ভিড়। কেউ দেখছিলেন হাতির ফুটবল খেলা, কেউবা গাছ সমান উঁচু জিরাফের দিকে তাকিয়ে ছিলেন পরম বিস্ময়ে।

স্ত্রী-সন্তানকে নিয়ে উত্তরা থেকে সকাল ১০টার দিকে ঘুরতে এসেছিলেন তানিম হোসেন। তার অভিজ্ঞতা ছিল, ‘‘চিড়িয়াখানায় এসে খারাপ লাগেনি। তবে ভেতরে প্রচণ্ড ভিড়। অনেকক্ষণ ঘুরলাম, এখন সোজা বাসায় যাব।''

ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমান বিপুলসংখ্যক মানুষ/মাহমুদ হোসেন অপু/ঢাকা ট্রিবিউন

মহানগরীর বাইরে থেকেও অনেকে চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন।

তবে অতিরিক্ত মানুষের ভিড়ে অনেকেই কিছুটা বিড়ম্বনায় পড়েন। কেউ কেউ হারিয়েও গিয়েছিলেন।

প্রতি বছরই ঈদের পরদিন চিড়িয়াখানায় দর্শনার্থীর চাপ বেশি থাকে বলে জানান বিনোদনকেন্দ্রটির কর্মীরা। এবারও ব্যতিক্রম হয়নি।

   

About

Popular Links

x