Sunday, July 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতুর উদ্বোধনে এসে জাফরুল্লাহ চৌধুরী: শেখ হাসিনা বড় কাজগুলো করেই ফেলেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ডা. জাফরুল্লাহ  বলেন, উনি বড় কাজগুলো করেই ফেলেছেন। এখন উনাকে নজর দিতে হবে দেশের ছোট মানুষগুলোর দিকে

আপডেট : ২৫ জুন ২০২২, ০৩:৪৬ পিএম

“পদ্মা সেতুর” উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি  বলেছেন, “উনি বড় কাজগুলো করেই ফেলেছেন। এখন উনাকে নজর দিতে হবে দেশের ছোট মানুষগুলোর দিকে। উনার দীর্ঘায়ূ কামনা করছি, উনার সুস্থতা কামনা করছি। আমরা একত্রে মিলে সুন্দর বাংলাদেশের অব্যাহত স্বপ্ন দেখছি।”

শনিবার (২৫ জুন) সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, “আমি ব্যক্তি হিসেবে বলি, ইতিহাসে অনেক কিছু দেখেছি, শুধু একটা জিনিস ছাড়া, সাতই মার্চে দেশে ছিলাম না। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য হয়েছে। আজকে এটা উদযাপনের অংশ নেওয়ার সুযোগ হয়েছে।”

পদ্মা সেতুকে “হাসিনা সেতু” নামকরণের দাবি প্রধানমন্ত্রী নাকচ করার বিষয়ে তিনি বলেন, “এ ব্যাপারে শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধুর মত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রী একটা বিরাট কাজ করেছেন। ভয়ানক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। উনার পিতা যেমন একটা প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন সাতই মার্চ। উনি আজকে তাই করেছেন।”

এ সময় তিনি বলেন, “এটা ভবিষত সুদূর প্রসারি..., প্রমাণ করেছেন উনি, সাহসী। উনি জাতিকে যে উপহার দিয়েছেন, আমরা তাকে মাথায় উঠিয়ে রাখব। আমরা গৌরবান্বিত বোধ করছি।”

   

About

Popular Links

x