Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিন দাবিতে গণভবন অভিমুখে সোহেল তাজের পদযাত্রা সোমবার

তিন দফা দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান সোহেল তাজ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৬:৪৪ পিএম

তিন দফা দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান তানজিম আহমদ (সোহেল তাজ)।

আগামী সোমবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন) অভিমুখে পদযাত্রা এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সোহেল তাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে ১০ এপ্রিল ১৯৭১ একটি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো দিন। কারণ ১৯৭১ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। আর এই সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা। আমি মনে করে বাংলাদেশকে একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নতুন এবং ভবিষ্যৎ প্রজন্ম তখনই অবদান রাখতে পারবে, যখন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারবে।

এর আগে গত বছরের ৩১ অক্টোবর তিন নভেম্বর জেলা হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবিতে স্পিকারকে স্মারকলিপি দিয়েছেন তাজউদ্দীনপুত্র সোহেল তাজ। তার অন্য দুটি দাবি হচ্ছে- ১০ এপ্রিল বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে “প্রজাতন্ত্র দিবস” ঘোষণা এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা।

   

About

Popular Links

x