Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্যাস নিয়ে আটকে পড়া দুই জাহাজ ভিড়েছে মোংলা বন্দরে

মোখার তাণ্ডবের শঙ্কায় বাগেরহাটের মোংলা বন্দরে ঢুকতে দেওয়া হয়নি গ্যাসবাহী বিদেশি দুই জাহাজ

আপডেট : ১৫ মে ২০২৩, ০৪:৩০ পিএম

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের শঙ্কায় বাগেরহাটের মোংলা বন্দরে ঢুকতে দেওয়া হয়নি গ্যাসবাহী বিদেশি দুই জাহাজ। মোকার প্রভাব কেটে যাওয়ায় সোমবার (১৫ মে) সকাল ৯টায় জাহাজ দুটি বন্দরে প্রবেশ করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এই বন্দরে চার নম্বর সতর্ক সংকেত থাকায় জাহাজ দুটি ভিড়তে পারেনি। ঝুঁকি এড়াতে বন্দর এলাকার বাইরে হিরণ পয়েন্টে অবস্থান করছিল। দুর্যোগ কেটে যাওয়ায় আবহাওয়া অফিস থেকে সব সংকেত তুলে নিয়েছে। ফলে ভিয়েতনাম পতাকাবাহী “ওশানস -৯” ও মার্শাল আইল্যান্ড পতাকাবাহী “ইকো গ্যালাক্সি” বন্দরে প্রবেশ করে আমদানি করা গ্যাস খালাস করে।

ওশানস-৯ জাহাজটি বন্দর এলাকায় যমুনা এলপিজিতে এবং ইকো গ্যালাক্সি জাহাজের গ্যাস পেট্রোম্যাক্স এলপিজিতে খালাস করছে। জাহাজ দুটি মঙ্গলবার সকালে মোংলা বন্দর ত্যাগ করবে বলেও জানান তিনি।

এছাড়া বন্দরে অবস্থানরত অন্য জাহাজের পণ্য ওঠানামার কাজও স্বাভাবিকভাবে চলছে। নিরাপদ আশ্রয়ে থাকা নৌবাহিনী ও কোস্টগার্ডের চারটি যুদ্ধ জাহাজও জেটি ত্যাগ করে তাদের গন্তব্যে ফিরে গেছে বলে জানান এই কর্মকর্তা।

   

About

Popular Links

x