Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাড্ডায় নার্সের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, নিহত ওই গৃহকর্মীর বিয়ে হয়েছিল। পরে বিচ্ছেদ হয়। এরপর আরেক ছেলের সঙ্গে আবার বিয়ে হয়

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৪:৪০ পিএম

রাজধানীর বাড্ডার ময়নারবাগ এলাকার এক নার্সের বাসা থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, সোনিয়া (২০) নামের ওই গৃহকর্মী আত্মহত্যা করেছেন।

শনিবার (৮ জুলাই) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান।

মৃত সোনিয়ার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে।

এসআই মেহেদী হাসান বলেন, “শনিবার দিবাগত রাতে খবর পেয়ে ওই গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পারভিন নামে এক নার্সের বাসায় গৃহকর্মী হিসাবে ৮ থেকে ৯ মাস ধরে কাজ করছিলেন সোনিয়া। ওই বাসায় নার্স ও তার দুই মেয়ে থাকতেন।”

এসআই বলেন, “পারিবারিক সূত্রে জানতে পেরেছি প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সোনিয়ার ফের বিয়ে হয়। এরপর থেকে তিনি ওই বাসায় কাজ করতেন। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ বোঝা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনিয়া আত্মহত্যা করেছেন।”

   

About

Popular Links

x