Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান শিক্ষামন্ত্রীর

তিনি বলেন, যেকোনো অরাজক পরিস্থিতি দেশের শিক্ষার পরিবেশকে ব্যাহত করবে

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৮:৩৪ পিএম

আন্দোলনের নামে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আইএমএলআই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “যেকোনো অরাজক পরিস্থিতি দেশের শিক্ষার পরিবেশকে ব্যাহত করবে।”

তিনি আরও বলেন, “আন্দোলনের নামে দেশের রাজনৈতিক দলগুলো কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে হাজার হাজার শিক্ষার্থীর পড়াশোনার ক্ষতি হবে।”

তিনি জানান, আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন শেষ করার পরিকল্পনা রয়েছে।

   

About

Popular Links

x