Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মান্নান: চাকরি ফিরে পেতে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এমন জঘন্য কাজ এই পৃথিবীতে আর নেই

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৬:০৫ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, “পাকিস্তান আমলের শেষ সময়ে সিএসপি (সিভিল সার্ভিস অব পাকিস্তান) চাকরি ফিরে পেতে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। এ কারণে আমি নিজেকে ধন্য মনে করি। আমার মতো ক্ষুদ্র একজন মানুষ বঙ্গবন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম।”

মঙ্গলবার (১৫ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্ত্রী এসব স্মৃতিচারণ করেন।

সেই মুহূর্তটি স্মরণ করে তিনি বলেন, “আমি প্রথমে যখন বঙ্গবন্ধুর দেখা পেলাম তখন বঙ্গবন্ধু বললেন, তুমি কেন আসছো? তখন আমি বলি, স্যার চাকরি ফিরে পেতে এসেছি। এর পরে তিনি বলেন, তোফায়েল (তোফায়েল আহমেদ) দেখো, আমাদের ছেলেমেয়েদের দরকার। এরপরে বঙ্গবন্ধু বলেন, তোমরা যাও, আমি দেখছি।”

“বঙ্গবন্ধু বলার পরও আমলাতান্ত্রিক কারণে চাকরি ফিরে পেতে দুই বছর লেগেছিল।”

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “এমন জঘন্য কাজ এই পৃথিবীতে আর নেই।”

পরিকল্পনামন্ত্রী বলেন, “আমাকে একটা বিষয় পীড়া দেয়। সেটা হলো মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে যাইনি, বন্দুক ধরি নাই। আমি মানুষ হিসেবে ভীতু ছিলাম।”

   

About

Popular Links

x