Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওমরাহ পালনে সৌদির পথে ডিবিপ্রধান হারুন

বুধবার সকালে ঢাকা ত্যাগ করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১১:২৬ এএম

ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১৬ আগস্ট) সকালে ঢাকা ত্যাগ করেন তিনি। এক ফেসবুক পোস্টে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

ফেসবুক পোস্টে হারুন অর রশীদ লিখেছেন, “প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। আজ ১৬ আগস্ট সকালে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেছি। আমি যেন সহিসালামতে ওমরাহ পালন করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেই দোয়া চাই। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমীন।”

গত বছরের ১৩ জুলাই ডিএমপি কমিশনার সই করা এক অফিস আদেশে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ডিবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

তিনি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি), গাজীপুর ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন হারুন।

হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেন তিনি।

   

About

Popular Links

x